যশোরে শিশু ধর্ষণের আসামির শাস্তি ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

অনলাইন রিপোর্টার ॥ যশোরে শিশু লামিয়াকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আসামি সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আসামি কারাগারে থাকলেও তার পরিবারের অন্য সদস্যরা মামলা তুলে নিতে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন।

মানববন্ধন থেকে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে আইন অনুযায়ী আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।