যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের নতুন খয়েরতলায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বিশ্বজিৎ হালদার (৪৫) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি ৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

আটক বিশ্বজিৎ হালদার ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নানদঘাট থানার ধোবা এলাকার মৃত পরিতোষ হালদারের ছেলে।

ডিবি পুলিশের এসআই মোল্যা আব্দুল হাই জানান, সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নতুন খয়েরতলার সিঙ্গার প্লাস শোরুমের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে বিশ্বজিৎ হালদার নামে ওই ভারতীয় নাগরিককে আটক করেন।

পরে তার কাছে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে বিদেশি ৬ বোতল মদ উদ্ধার এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।