যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে রেলস্টেশন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান বাবু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।