যশোরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৭৭ জন নারী-পুরুষ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭৭ জন নারী-পুরুষ চাকরি পেয়েছেন। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার গত বুধবার রাত আটটার দিকে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭ জনের নাম ঘোষণা করেন।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো একটি প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোকবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বুধবার সকাল ১০ টার দিকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর রাতেই নেয়া হয় মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা। এসব পরীক্ষা শেষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি নিয়োগপ্রাপ্ত সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।