যশোরে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়শনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ আসর যশোর বিসিডিএস মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের জেলা সদস্য সচিব আশরাফুল আলম সেলিমের সঞ্চালনায় জেলা আহ্বায়ক গাউছুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিসিডিএস এর সভাপতি এ এমএ জামাল উদ্দীন বিলু। বক্তব্য রাখেন গোলাম মোসাব্বির শান্তি, জহুরুল হক রাজন, ওসমান গনি মিন্টু, মতাব্বের রহমান রঞ্জু, আশফাকুর রহমান মিলটন, রাশেদ পারভেজ ফুল প্রমুখ।

নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। নেতারা স্থগিত ফার্মেসিতে ভর্তিকৃত ব্যাচের ক্লাস শুরু এবং ফার্মেসির লাইসেন্স দ্রুত চালু করার জোর দাবি জানান।