যশোরে গাঁজাসহ আটক ২

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের এএসআই আশরাফুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সিটি কলেজের গেটের সামনে থেকে ৮শ গ্রাম গাঁজাসহ অসিম উদ্দিন (৩৭) নামে এক যুবককে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানাস্থ গয়ড়া উত্তরপাড়ার মশিয়ার রহমানের ছেলে। বর্তমানে সে যশোর শহরের মুড়লী খাঁপাড়ার সোহেলের বাড়ির ভাড়াটিয়া।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্মতলা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে এক শ গ্রাম গাঁজাসহ জাকির হোসেন শিকদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পুরাতন কসবা মানিকতলার মৃত ফজলুল হকের ছেলে।