যশোরে ইয়াবা ও চাকুসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা স্থান থেকে ইয়াবা ট্যাবলেট ও চাকুসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলীর খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদত হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেন। আটক যুবক শহরের শংকরপুর হারান কলোনির মৃত আব্দুল হকের ছেলে। একইদিন সন্ধ্যায় কোতয়ালি থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম শহরের পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ২টি বার্মিজ চাকুসহ সাব্বির মোল্লা (২০) নামে এক যুবককে আটক করেন। আটক সাব্বির মোল্লা শহরের ঘোপ ডিআইজি রোডের শফিকুল মোল্লার ছেলে।