যশোরে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন

0
  1. লোকসমাজ ডেস্ক।। উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে উদযাপন হয়েছে পবিত্র হয়েছে ঈদুল ফিতর। সকালে  ঈদ জামাতের মধ্যে দিয়ে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের বৃহৎ এ উৎসব। জেলার ৮টি উপজেলার ১০৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসলামি ফাউন্ডেশন।
    প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ও সকাল ৯টায়।
  2.  জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের ইমামতি করেন করেন ইয়াছিন আলম। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন ইমাম।
    জামাতে জেলা প্রশাসক আজহারুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, পৌর প্রশাসক রফিকুল ইসলামসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন।
  3. এছাড়া ঈদের দিন জেলার বিনোদন কেন্দ্রগুলোতে ছিল ব্যাপক ভিড়।