যশোরে আইডিয়াল বৃত্তি পরীক্ষা, ১১৩ প্রতিষ্ঠানের ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’। শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত এ জাতীয় মেধা প্রতিযোগিতায় দেশের ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত প্রায় ৭ হাজার মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (২১ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল কুরআন মাদরাসা, যশোর কেন্দ্রসহ দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাকেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পর্যবেক্ষকদের পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করতে দেখা যায়।

‘আলোর পথে, জ্ঞানের সাথে’ স্লোগানকে সামনে রেখে আইডিয়াল এডুকেশন সোসাইটি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।