খুলনায় ‘মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ খুলনায় ‘মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে শনিবার সকালে এ অনুষ্ঠান হয়। বইটি লিখেছেন শিক্ষক নেতা ওমর ফারুক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জি, এম আইয়ুব হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও খুলনার জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জিলা স্কুলের প্রধানশিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)’র খুলনা অঞ্চলের সাবেক সভাপতি মমতাজ খাতুন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোরের সাবেক জেলা শিক্ষা অফিসার গোলাম আযম।