মুসলিম একাডেমী যশোরের ৮০ বছর পূর্তিতে রি-ইউনিয়নের প্রস্তুতি সভা ও কমিটি গঠন

0
যশোরের ঐতিহ্যবাহী মুসলিম একাডেমীর ৮০ বছর পূর্তিতে পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাহিদ হোসেন টগরকে আহ্বায়ক ও আশিক মাহমুদ ইয়াসিনকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।। ছবি: লোকসমাজ

ঐতিহ্যবাহী মুসলিম একাডেমী যশোরের প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী (রি-ইউনিয়ন) আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই প্রথম সভায় স্কুলের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সাবেক শিক্ষার্থী অধ্যাপক মো. মসিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন মো. জাকির হোসেন ফারুক, মো. ফারুক হোসেন মৃধা, লাবু জোয়ার্দার, মীর মঈন হোসেন মুসা, খন্দকার সেলিম রেজা নয়ন, সাঈদ আহমেদ ইউনুস, মিনহাজ, গাইসুল আজম, জাহিদ হোসেন টগর, আশিক মাহমুদ ইয়াসিন ও জোবায়ের হোসেনসহ আরও অনেকে।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পুনর্মিলনী আয়োজনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটিতে জাহিদ হোসেন টগরকে আহ্বায়ক এবং আশিক মাহমুদ ইয়াসিনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দ জানান, বিদ্যালয়টির ৮০ বছরের দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখতে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পুনর্মিলনী মেলার আয়োজন করা হবে। খুব শীঘ্রই আয়োজনের পূর্ণাঙ্গ সময়সূচি ও অন্যান্য রূপরেখা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।