মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তার জমিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজু আহম্মেদ, ডা. নওরিন সুলতানা, ডা. মনিরুজ্জামান, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সাংবাদিক অসিম মোদক, দাউদ হোসেন প্রমুখ।