মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ মোটরসাইকেল আর বাইসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ইনজামুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন। আহত ইসমাইল হোসেনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নাহনগর- সামন্তা সড়কের জিন্নাহনগর মাঠ এলাকায়।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলি গ্রামের আলী হামজার ছেলে ইনজামুল ইসলাম মোটরসাইকেল নিয়ে সামন্তা বাজারে যাওয়ার সময় একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। ওই সময় কাজিরবেড় ইউনিয়নের মাতলার আইট গ্রামের মেছের আলীর ছেলে ইসমাইল হোসেন বাইসাইকেল চালিয়ে জিন্নাহনগর বাজারে যাচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইনজামুল ইসলামের মৃতু হয়। আহত হয় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন।
ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এস আই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের সুরতহাল রিপোটটি তৈরি করা হচ্ছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ খন্দকার শামীম উদ্দীন বলেন, নিহত ইনজামুল ইসলামের লাশ তার বাড়িতেই ছিল। সেখানে পুলিশ পাঠানো হয়।