মহেশপুরে ধর্ষক গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (৩০মার্চ) রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বাড়ি উপজেলার জলুলী গ্রামে।
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারীর সঙ্গে দালাল শরিফুলের সাথে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলেন। সেখানে এলে তাকে একটি বাড়িতে আটকে রাখেন। সেখানে তাকে ধর্ষণের পর বাড়ি থেকে বের করে দেয়া হয়। এ বিষয়ে নির্যাতিতা নারী মহেশপুর থানায় অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করে। শরিফুল ধুড় পাচারের সঙ্গে জড়িত। তাকে শুক্রবার (৩১ মার্চ ) মহেশপুর থানায় সোপর্দ করা হয়।