মহেশপুরে দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

0

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর (ঝিনাইদহ)॥ ঝিনাইদহ জেলার মহেশপুর একতা দলিল লেখক সমিতির আয়োজনে সকালে সারাদিন ব্যাপী মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মে আওয়াতাধীন ঐতিহ্যবাহী বটতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মহেশপুরের সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শৈল্যকুপা সাব – রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার, হরিনাকুন্ড সাব- রেজিস্ট্রার মেহেদী আল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর একতা দলিল লেখক সমিতি সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম , প্রেসক্লাব মহেশপুর সাধারণ সম্পাদক ও মহেশপুর একতা দলিল লেখক সমিতি অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া, সদস্য বাবর আলী বাবু, রুহুল কুদ্দুস সহ দলিল লেখক সমিতি ১২৫ জন দলিল লেখক। সারাদিনব্যাপি উক্ত কর্মসূচিতে ফুল দিয়ে বরণ, পরিচয় পত্র এবং সনদ পত্র , প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।