মহম্মদপুরে মাদক বিরোধী কর্মশালা

0

 

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, পরিষদের ভাইস চেয়ারম্যান বরকত আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, থানার এসআই জান্নাতুল ফেরদৌস বাদশা ও নহাটা ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাব প্রমুখ।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সার্বিক পরিচালনায় এই কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।