মনিরামপুরে সাংবাদিক রয়েলের মায়ের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান রয়েলের মা মোমেনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে হানুয়ার মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ দিকে সাংবাদিক আসাদুজ্জামান রয়েল ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমানের মায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল চন্টা, চাকলাদার আবুল বাশার, মনিরামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মজনুর রহমান, অধ্যাপক আব্বাস উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।