ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘আটক’ করা হয়েছে: ট্রাম্প

0
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলায় ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে দেশটির নেতা নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় এই বিশেষ অভিযান সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, “বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে।”

এদিকে, এই ঘটনার পর ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।