বেসরকারী জুট মিল শ্রমিকদের ভূখা মিছিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা

0

শেখ বদর উদ্দীন, ফুলবাড়ীগেট (খুলনা)॥ ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, সোনালী, এ্যাজাক্স সহ বন্ধকৃত জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আজকের ভূখা মিছিল সফল করার লক্ষে ৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় গাফফারফুড মোড়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ কেসমত আলী কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা), মোঃ আলাউদ্দিন, ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, শাহ মনিরুল ইসলাম, খায়রুল আলম, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, হোসেন, সেলিম আকুঞ্জি, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোড়ল , সোনালী জুট মিলের শ্রমিক নেতা বাবুল হোসেন, কাশেম মুন্সি, বিল্লাল শেখ, বাবুল শেখ প্রমুখ । সভায় বক্তারা বলেন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে আগামি ৬ মার্চ রবিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর রেলিগেটস্থ বাসবভনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলেও জানান শ্রমিক নেতারা ।