বেনাপোল প্রেস ক্লাব সভাপতি মহসিন মিলনকে হত্যার হুমকি

0

 

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়ির সাংবাদিক মহসিন মিলনকে সাংবাদিক পরিচয়দানকারী জাহিদ হাসান প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। সভাপতির বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় রোববার দুপুরে জাহিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জাহিদ বেনাপোলসহ আশপাশের লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা আদায় করছেন যা সাংবাদিক সমাজের জন্য মানহানিকর। বিষয়টি বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি ও অন্যান্য সাংবাদিকদের নজরে পড়লে তাকে মৌখিকভাবে নিষেধ করা হলে তিনি সিনিয়ির সাংবাদিক মহসিন মিলনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন।

সিনিয়র সাংবাদিক মহসিন মিলন বলেন,গত ৪ আগস্ট বেলা আনুমানিক ১টায় আমার মোবাইল নম্বরে ০১৯১৯০১১৬২৯ নম্বর থেকে ফোন দিয়ে বিব্রতকর কথাবার্তাসহ অপরাধমূলক হুমকি প্রদান করেন। এই সময় অন্য একটি পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক কামাল হোসেন জাহিদ হাসানকে নিবৃত করার চেষ্টা করলে তিনি আরো উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন।
বিষয়টি নিয়ে যশোরসহ বিভিন্ন সাংবাদিককে অবহিত করলে সাংবাদিক পরিচয়দানকারী জাহিদ হাসান ক্ষিপ্ত হয়ে ৬ আগস্ট আমার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার সম্মান ক্ষুণœ করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যা আমার জন্য চরম আত্মসম্মানের ও মানহানিকর। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জাহিদ প্রকাশ্যে প্রেস ক্লাব সভাপতিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
প্রেস ক্লাব সভাপতিকে নিয়ে ফেসবুকে এ ধরনের মানহানিকর স্ট্যাটাস দেয়ায় বেনাপোল রিপোর্টারস ইউনিটি, বেনাপোল প্রেস ক্লাব, বেনাপোল টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেনাপোল মানবাধিকার কমিশন, মানবাধিকার সংগঠন রাইটস যশোর, বেনাপোল নাগরিক কমিটি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিএন্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।