বেনাপোলে আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

0

নাভারণ (যশোর) সংবাদদাতা॥ আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে শুক্রবার জুমার নামাজের পরে বন্দরনগরী বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোলের সর্বস্তরের ছাত্র -জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের কর্মী ও সাধারণ ছাত্ররা অংশ নেন।

মিছিলটি বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।