বিশ্ববিদ্যালয় এলাকার বাড়ির মালিক ও পুলিশের সাথে কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময়

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, যাবদীপুর, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যেসব ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করেন ওইসব বাড়ির মালিক এবং খানজাহান আলী থানা, দৌলতপুর থানা ও আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ বা প্রতিনিধিদের সাথে কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময় সভা হয়েছে।

বুধবার সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ।

মতবিনিময় সভায় প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ), বিভিন্ন হলের হল প্রভোস্ট, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা ও আড়ংঘাটা থানার অফিসার ইনচার্র্জ বা তাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েটের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।