বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকী পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বাদ আসর সদর উপজেলা বিএনপির উদ্যোগে যশোর শহরের কারবালা কবরস্থানে তার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ছবি: লোকসমাজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে তার পরিবারের উদ্যোগে চারশত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের ছোটনের মোড়ে আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।