বাঘারপাড়ায় আনসার ভিডিপি’র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ বাঘারপাড়ায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারউপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেরা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিস ও ওসি(তদন্ত) মকবুল হোসেন। উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আনসার ভিডিবি কমকর্তা শাহিনা আক্তার, মনিরামপুর উপজেলা আনসার ভিডিবি কমকর্তা জেসমিন আক্তার, সদর উপজেলা আনসার ভিডিবি কমকর্তা অনন্ত কুমার, চৌগাছা উপজেলা আনসার ভিডিবি কমকর্তা মমতাজ পারভীন প্রমুখ। সমাবেশে উপজেলার সকল ইউনিট কমান্ডার তাদের বিগত বছরের কর্মকান্ড ও আগামী দিনের কর্মকান্ডের পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন।