বাগেরহাটের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা রামপাল থানার ওসি আশরাফুল

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হলেন রামপাল থানার ওসি এস, এম, আশরাফুল আলম। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ক্রেস্ট ও সনদপত্র শনিবার সকাল ১০ টায় বাগেরহাট জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয়।
বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আশরাফুল আলম কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসের সম্মানে ভূষিত করায় রামপাল উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দরা হলেন, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল উপজেলা শাখার সহ সভাপতি অধ্যাপক মো. বজলুর রহমান, সহ সভাপতি ও নাগরিক নেতা শেখ আফজাল হোসেন, সদস্য মিলন মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছিন আলী, প্রেস ক্লাব রামপালের সভাপতি ও মোংলা ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব এম, এ সবুর রানা প্রমুখ।