ফুলতলায় ইউএনও’র সাথে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির মতবিনিময়

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ ফুলতলায় বিল ডাকাতিয়া রক্ষা কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সাথে কমিটি ও সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির যুগ্ম সচিব মো. নূর ইসলাম গাজী, ফিরোজ মোড়ল, নূর ইসলাম গাজী, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব ফুলতলার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সমন্বয়ক হাবিবুর রহমান, আব্বাস সরদার, সরদার শাহিন গণি প্রমুখ উপস্থিত ছিলেন।