ফকিরহাটে সাজাপ্রাপ্ত পলাতক চার আসামি গ্রেফতার

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাট মডেল থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ মাসের ও ৩মাসের সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ফকিরহাটের সাতবাড়িয়া এলাকার মৃত লোকমান শেখের ছেলে ইকরামুল শেখ, উপজেলার রুদ্রগাতী এলাকার সুকেন্দু বর্মনের ছেলে গোলক বর্মন এবং বালিয়াডাঙ্গা গ্রামের আছাদ শেখের স্ত্রী মোছা.পারভিনসহ চারজন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর কবীর বলেন, গ্রেফতারকৃতদের বুধবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।