প্রেসক্লাব যশোরের নির্বাচনে লোকসমাজ হাউস থেকে বিজয়ীদের মিষ্টিমুখে বরণ

0

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে বিজয়ী দৈনিক লোকসমাজ পত্রিকার সহ-সম্পাদক তহীদ মনি ও নির্বাহী সদস্য পদে বিজয়ী বার্তা সম্পাদক শিকদার খালিদকে অফিসের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়েছে। গতকাল বুধবার পত্রিকা দফতরে মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেয়া হয়। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বিজয়ী দুই প্রার্থীর মুখে মিষ্টি তুলে দেন। এ সময় পত্রিকায় কর্মরত সকলেই উপস্থিত ছিলেন।