প্রথম বিভাগ ক্রিকেট লিগ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে উপশহর ইয়ুথ ক্লাবের জয়

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরের দ্বিতীয় দিনের ম্যাচে জয় পেয়েছে উপশহর ইয়ুথ ক্লাব। বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে খেলায় প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমিকে ৩ উইকেটে পরাজিত করে। খেলায় প্রথমে টসে জিতে প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমি ব্যাট করেত নেমে, ৩৯ ওভার ১বলে ১০ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে বাশার ৬টি চারের মারে ৬৩, হিরা ২৮, রিপন ১৫ রান করেন। বল হাতে উপশহর ইয়থ ক্লাবের হৃদয় ৫টি, রয়েল ২টি, সৈয়দ হোসেন জনি, রাইসুল ও সুমন ১টি করে উইকেট লাভ করেন। উপমহর ইয়ুথ ক্লাব জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ১বলে ৭ উইকেটের হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে হৃদয় ২৮, রিজভী ২৭, রয়েল ২৫, পিংকু ১৫, বছির ১৩, মিল্টন ১০ রান করেন। বল হাতে প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমির হিরো ও বাশার ২টি করে, রিপন, রাহাত ও মাসুন ১টি করে উইকেট লাভ করেন।