পুকুরে কাদায় ডুবে যুবকের মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে কাদায় ডুবে তাহিনুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার সকাল ১১টার দিকে ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা যমুনা নদী সংলগ্ন নিজ পুকুরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দেউলিয়া গ্রামে মৃত বাবর আলী গাজীর (বাবু গাজী) পুত্র। তার বড় ভাই মঞ্জুর রহমান জানান, সকালে মেশিন দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করার পর তাহিনুর মাছ ধরার জন্য পুকুরে একা নামে। এক পর্যায়ে কাদায় ডুবে যায়। কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক মৃত ঘোষণা করেন। পুকুরের কাদায় শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায় বলে চিকিৎসক জানান। শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।