পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি জব্বার সম্পাদক বেল্লাল

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মৎস্য আড়তদারী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪২৪ জন তাদের ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আব্দুল জব্বার সভাপতি ও বেল্লাল হোসেন সম্পাদক নির্বাচত হয়েছেন। অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হারুন অর রশীদ, পরিচালক পদে হাফিজুর রহমান, কামাল গাজী,মালেক গাজী,ফুল মিয়া সরদার ও সালাউদ্দীন গাজী। নির্বাচনে ৯টি পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন, জেলা সমবায় পরিদর্শক রাধাকান্ত ঘোষ।