পাইকগাছায় ট্রাক চাপায় আহত শুভ’র মৃত্যু : চালক দম্পত্তির নামে হত্যা মামলা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় ট্রাক চাপায় সড়ক দুর্ঘটনায় আহত ইব্রাহিম খলিল শুভ (২৭) প্রায় ১ বছর পর শ্বাসকষ্টে হাসপাতালে মারা গেছে। শ্বাসকষ্টে মারা গেলেও ট্রাক চালক দম্পতির বিরুদ্ধে উদ্দেশ্য মুলক হত্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় গত ১৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় আহত হয় ইব্রাহিম খলিল শুভ। যাতে তার একটি পা কেঁটে ফেলতে হয়। যা নিয়ে পাইকগাছার বাস মালিক সমিতির স্থানীয় অফিসে আপোষ মিমাংসার বৈঠক হয়। যাতে চিকিৎসা খরচ বাবদ দেড় লাখ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হয়। যা ৩শ টাকার স্টাম্পে নোটারি পাবলিক’র আপোষ নামায় দেখা যায়। কয়েক মাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ীতে আসে। সম্প্রতি মারাত্মক অসুস্থ হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং ৭ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্বাসকষ্টে মারা গেছে বলে মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়। শ্বাসকষ্টে মারা গেলেও ট্রাক চালক আনিছুর রহমান (৩৭) ও তার স্ত্রী শিরিনা আক্তার (২৬) এর নামে ১৩ ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করে মৃত্যের বাবা কালুয়া গ্রামের গোলাম রব্বানী সানা। যাতে দাবী করা হয়েছে শুভকে পরিকল্পিতভাবে হত্যার উদেশ্যে ট্রাক চাপা দেয়া হয়েছিল। আসামীদের স্বজন সাইফুল ইসলাম জানান ঘটনাটি দর্ঘটনা ছাড়া আর কিছুই ছিলনা। মামলাটা অসৎ উদেশ্যে করা হয়ে। ওসি জিয়াউর রহমান জানান, মামলা তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্টে যা পাওয়া যাবে সেভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।