পাইকগাছায় ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ গ্রেফতার

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় ইব্রাহীম মোড়ল (৩২) হত্যা মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ জোয়ার্দ্দারকে (৪২) ৬ মাস পর পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (৪ মে) রাতে উপজেলার বান্দকাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বান্দকাটি গ্রামের ওহাব জোয়ার্দ্দারের ছেল।
পুলিশ জানায়, ২০২১ সালের ৬ নভেম্বর সকালে উপজেলার সলুয়া গ্রামের আছাদুল মোড়ল তার জমির পাশের ডোবা থেকে ইব্রাহিম মোড়ল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত ইব্রাহীম তালা থানার বালিয়া গ্রামের কাছের উদ্দীন মোড়লের ছেলে। পুলিশ এ ঘটনায় ওবাইদুল্লাহ জোয়ার্দ্দারকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, ওবাইদুলাহর নামে পাইকগাছা, তালা, আশাশুনি, ড়ুমুরিয়া থানায় ৪ টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১ টি হত্যাসহ ১৬ টি মামলা রয়েছে।