পাইকগাছায় ইউপি চেয়ারম্যান কাজল বিশ্বাসের বরখাস্তাদেশ প্রত্যাহার

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ সাড়ে ৩ মাস পর প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেলে প্রত্যাহারপত্র পেয়ে চেয়ারম্যান বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।
উপজেলার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটা আপত্তিকর ভিডিও ২৮ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। যা নিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমিন প্রধান তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সাথে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেন। যথা সময়ে তিনির জবাব প্রদান করেন।
২৩ সেপ্টেম্বর খুলনা জেলা প্রশাসকের ৫৬৬ নং স্মারকে জানা যায়,পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের বিষয়টি কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ করা হয়নি। তিনি প্রচলিত আইনে ইচ্ছাকৃত কোন অপরাধ করেন নি। জেলা প্রশাসকের দেয়া মতামত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জেসমনি প্রধান তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন।