নাজমুল ইসলামের শাহাদতবার্ষিকী পালনে ঝিকরগাছায় বিএনপির প্রস্তুতি সভা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের ১১তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্ম শহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, শাহিন আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহীন আলম বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হুদাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় আগামী ১৫ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, সকাল ১১টায় শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারত এবং বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে শহীদের স্মরণসভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন।