নওয়াপাড়া ডেকোরেটর মালিক সমিতি : সভাপতি রাজ্জাক, সম্পাদক হারিছ

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া ডেকোরেটর মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে ডেকোরেটরের মালিকদেও সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। পায়রা বাজারের গাজী ডেকোরেটরের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক গাজীকে সভাপতি এবং নওয়াপাড়া বাজারে বিপ্লব ডেকোরেটরের স্বত্বাধিকারী আব্দুল হারিছকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটিগঠন করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপদেষ্টা-রফিকুল ইসলাম (বড় ভাই)-(শামিম ডেকোরেটর), আবুল খায়ের (আল মদিনা ডেকোরেটর), রফিকুল ইসলাম(মোল্লা ডেকোরেটর)। কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাসির উদ্দিন (নাসির ডেকোরেটর), বাবু অসিত বরন বিশ্বাস (আকাশ ডেকোরেটর),সাংগঠনিক সম্পাদক-আব্দুল মান্নান (নওয়াপাড়া ডেকোরেটর),যুগ্ম-সম্পাদক আয়ুব হোসেন( চুমকি ডেকোরেটর),সহ: সাধারণ সম্পাদক আসাদ মল্লিক(মল্লিক ডেকোরেটর),কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান(নীরু) (রাজঘাট ডেকোরেটর),প্রচার সম্পাদক ওহিদুল ইসলাম(রয়েল ডেকোরেটর),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মামুন(নাঈম ডেকোরেটর),সমাজ কল্যাণ সম্পাদক আবু রাশেদ(তালতলা ডেকোরেটর),দপ্তর সম্পাদক ইকবালহোসেন (ইকবালডেকোরেটর) ও সাতজন সদস্যবৃন্দ।