নওয়াপাড়ায় হাইওয়ে পুলিশের সচেতনতামূলক সভা

0

স্টাফ রিপোটার,অভয়নগর(যশোর)॥ যশোরের নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বুধবার বিকেলে নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে এক সভা হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনিছুর রহমানের সভাপতিত্বে মহাসড়কে শৃঙ্খলা বিধান ও দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা বৃদ্ধিতে এ সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ ইমাদুল করিম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান ও পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। আরো বক্তব্য রাখেন, আবুল কালাম আকন, ফারুক শেখ, রফিকুজ্জামান টুলু, রাজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মোল্লা হাবিবুর রহমান হাবিব। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হফেজ মওলানা মো. আলী আজগর।