নওয়াপাড়ায় ট্রাক ট্রান্সপোর্টের মৃত শ্রমিকদের পরিবারে অনুদান

0

 

স্টাফ রিপোটার,অভয়নগর(যশোর) ॥ অভয়নগর- নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়ন মৃত শ্রমিক নাজমুল আরেফিন ও মাসুদ বিশ্বাসের পরিবারের কাছে সংগঠনের পক্ষ থেকে এককালীন অনুদানের টাকা হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে অভয়নগর -নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর- নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম বাঘা, শ্রমিক নেতা শেখ আব্দুল ওহাব, মাসুদুর রহমান শেখ,ইয়াছিন গাজী, আব্দুর রশিদ শেখ, মোল্লা হাবিবুর রহমান, আনিসুর রহমান গাজি, মাইনুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।