খুলনা থেকে তালায় ইয়াবা বিক্রি করতে এসে আটক

ইসরাক দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন তালা উপজেলার বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করতেন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা, লোকসমাজ : 

খুলনার পাইকগাছা থেকে সাতক্ষীরার তালায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করতে এসে আটক হয়েছেন এক ব্যক্তি। এসময় তার কাছে ১৫ পিস ইয়াবা পেয়েছে পুলিশ।

আটক ইসরাক সরদার (৪৮) খুলনা জেলার পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্রামের সিরাজ সরদারের ছেলে।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার রহিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানান, ইসরাক দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন তালা উপজেলার বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করতেন।

তালা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।