তালায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাস (৭৫) পরলোকগমন করেছেন। শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি। শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, তালা থানার এসআই প্রীতিশ রায়, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অনাথ মণ্ডল প্রমুখ।