তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে শ্রমিকদের আনন্দ মিছিল

0

বেনাপোল সংবাদদাতা ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আনন্দ ও উচ্ছ্বাসে মেতেছে দেশবাসী তারই অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড় ১০টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন।

‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’, ‘লিডার আসছে’-এমন সব স্লোগানে পুরো বন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলটি বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী-এর নেতৃত্বে এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন- ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি, তবিবুর রহমান তবি। মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক। মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মোঃ ইদ্রিস আলী ডাক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক। মোঃ সবুজ হোসেন (কোষাধ্যক্ষ) মোঃ ওমর ফারুক (প্রচার সম্পাদক),মোঃ আব্বাস আলী (বন্দর বিষয়ক সম্পাদক) এবং মোঃ আবুল কাশেম (দপ্তর সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, এবং লেবার সরদার মোঃ হাসেম আলীসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি আশার বার্তা। তাঁর নেতৃত্বেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। শ্রমজীবী মানুষ বিশ্বাস করে, তারেক রহমান দেশে ফিরলে শ্রমিকদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে।”

এসময়, উপস্থিত শ্রমিক ও নেতাকর্মীরা ভবিষ্যতে দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।