তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে যুবদলের প্রস্তুতি সভা

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহসভাপতি আমিনুর রহমান মধু, সাইদুর রহমান বিপুল, সৈয়দ সাহাদৎ আলী লিটন, যুগ্ম সম্পাদক মারুফুজ্জামান কাঞ্চন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতন, কামরুল হাসান চুন্নু সহসাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, আব্দুর রাজ্জাক ও দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।