টনক নড়েছে হাইওয়ে পুলিশের

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা || যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ভূমিকা নেই নাভারণ হাইওয়ে পুলিশের শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়েছে প্রশাসনের। দৈনিক লোকসামজে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় মঙ্গলবার দিনভর নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামানকে ফোর্স নিয়ে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে। নাভারন হাইওয়ে পুলিশ সদস্যরা বাজারে যানজট নিরসনের সময় বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারী জড়ো হন। এ সময় ঝিকরগাছা বাসস্ট্যান্ডের যানজটে মানুষের তীব্র ভোগান্তির কথা হাইওয়ে পুলিশকে জানান ও এই কর্মকান্ডের ধারাবাহিকতা রাখতে হাইওয়ে পুলিশকে অনুরোধ করেন।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, এখন থেকে যশোর-বেনাপোল মহাসড়কসহ ঝিকরগাছা বাজারের যানজট নিরসনে গুরুত্ব দেওয়া হবে।