ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ফাতেমা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার বাড়িবাথান চরপাড়া গ্রামের মাজেদ হোসেনের মেয়ে। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় ব্যস্ত সড়কটিতে দীর্ঘ যানজটের সৃৃষ্ট হয়। পরে পুলিশ গিয়ে উত্তেজিত লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শিশু ফাতেমা তার খালুর সাথে ইজিবাইকে আত্মীয় বাড়িতে যাচ্ছিল। তারা ঝিনাইদহ জেলা কারাগারের সামনে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ফাতেমা ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।