ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

0

ঝিনাইদহ সংবাদদাতা ।। রবিবার (২২ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান ও গুলিসহ ২জনকে আটক করেছে র‌্যাব-৬। রোববার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেসময় যশোরের ইমলাত হোসেন ও শৈলকুপার হানিফ মন্ডল নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ টি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।