ঝিকরগাছা যুবলীগ নেতার বাড়িতে ডাকাতি ১৬ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৫লাখ টাকা লুট

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছা পৌর যুবলীগের আহবায়ক কামরুজ্জামান মিন্টুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পৌরসদরের ৫নম্বর ওয়ার্ডের কমিশনার পাড়ায়। খবর পেয়ে সোমবার ভোরে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তসহ ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যুবলীগ নেতা কামরুজ্জামান মিন্টুর স্ত্রী হিরা পারভীন জানিয়েছেন, স্বামী বাড়িতে না থাকায় তিনি তার দুই পুত্র নাফিম আহম্মেদ (১৮) ও আরবার সাদিক নেহাল (৭)কে নিয়ে ঘুমিয়েছিলেন। গভীর রাতে ডাকাতদল কৌশলে বারান্দার গ্রিল কেটে তাদের ঘরে প্রবেশ করে তাদের সকলকে গামছা দিয়ে হাতমুখ বেধে ফেলে। ডাকাতদল তাদের হাতে থাকা পিস্তল, গাছিদা, চাইনিজ কুড়াল দিয়ে ভয়ভীতি দেখায় এবং ঘরে থাকা তিনটি আলমিরা ও সোকেস ভেঙে প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫লাখ টাকা লুট করে নিয়ে যায়। তারা প্রায় আড়াই ঘণ্টা তাদের ঘরে অবস্থান করে এবং ঘরের মধ্যে ডাব কেটে খেয়েছে বলেও জানান তিনি।