ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশেনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মোবারকপুর কলেজপাড়ায় স্বপ্নলোকের পাঠশালার দ্বিতীয় ক্যাম্পাসে ৮০জন শিক্ষার্থী ও নতুন পুরাতন শিক্ষার্থীর ১২০জন অভিভাবকের মাঝে শীতবস্ত্র এবং উন্নতমানের বিস্কুট ও ড্রাই কেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দীন। স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, নাসিমুল হাবিব শিপার ও উপকারভোগী নুর জাহান। এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ বাবু স্বপন কুমার ঘোষ প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলফ্রেড মন্ডল, সহকারী শিক্ষক রত্না ইসলাম ও বিথী খাতুন, স্বেচ্ছোসেবক চম্পা নওরীন, তুষার হোসেন।