ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার গণসংযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর পক্ষে ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

শনিবার প্রার্থী সাবিরা সুলতানাকে সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিমও দিনভর দায়ের দায়িত্ব পালন করে চলেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

গত শুক্রবার ও শনিবার উপজেলার ঝিকরগাছা সদর, গঙ্গানন্দপুর, মাগুরা ও গদখালী ইউনিয়ন ঘুরে ওয়ার্ডের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট করতে দেখা গেছে।