ঝিকরগাছায় তরিকুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥  ঝিকরগাছায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী,  তরিকুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায়  বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে তরিকুল ইসলামের ভাবনা ছিল বাস্তবমুখী। বিএনপির রাজনীতির সাথে যুক্ত হওয়ার পর স্বৈরাচার এরশাদ সরকারের আমলে তাকে প্রলোভন দেখানো হলেও কখনোই সেই প্রলোভনের কাছে তিনি মাথা নত করেন নি। আমৃত্যু তিনি দেশ ও  দলকে নিয়েই স্বপ্ন দেখেছেন। বহুবার জেল খাটলেও তিনি প্রতিপক্ষের প্রতি কখনো প্রতিশোধ নেননি। কখনোই কাউকে হেয়প্রতিপন্ন করেননি ।  তরিকুল ইসলাম সার্বক্ষণিক নেতাকর্মীদের সাথে মিশতেন। সময় পেলেই গ্রামে গ্রামে ঘুরতেন।সাধারণ মানুষের খোঁজখবর রাখতেন। মঙ্গলবার বিকালে ঝিকরগাছায় যুবদল ও ছাত্রদলের আয়োজনে  অনুষ্ঠিত স্মরণ সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন। উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ,সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসানুজ্জামান রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান চয়ন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। পরে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।