ঝিকরগাছার পল্লীতে নারীকে মাথার চুল কেটে ও মুখে কালি লাগিয়ে নির্যাতন

0

ঝিকরগাছা যশোর সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে এক নারীকে মাথার চুল কেটে ও মুখে কালি লাগিয়ে নির্যাতন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (০২ ফেব্রয়ারী) বিকালে উপজেলার বেনেয়ালী গ্রামে।

নির্যাতিতা ও্ই নারী ঝিকরগাছা সদর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত তোরাব আলী মোড়লের মেয়ে ফজিলা বেগম (৪৫)। একটি তুচ্ছ ঘটনায় প্রথমে ওই নারীর মাথার চুল কাটা হয়। পরে তার মূখোমন্ডলে কালি মাখিয়ে ঘরের পিলারের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।

খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বুপারী সরকার ও থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোস নিয়ে ফজিলা বেগমকে উদ্ধার করে। উল্লেখিত ঘটনায় নির্যাতিতা নারী বাদি হয়ে ঝিকরগাছা থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ একটি মামলা দায়ের করেছেন। যার নং-০২, তাং ০৩/০২/২০২৫ ইং। অভিযুক্তদের মধ্যে পুলিশ ৪জনকে আটক করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।

গ্রামবাসী সুত্রে জানাগেছে, ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের চাপাতলা গ্রামের ফজিলা বেগমের ছেলে রায়হান হোসেনের সাথে পার্শ্ববর্তী পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের মেয়ে বিথী খাতুনের ২বছর পুর্বে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকে সংসারে অশান্তির সৃষ্টি হয় এবং তাদের মধ্যে পারিবারিক ভাবে বিচ্ছেদ ঘটে।

অতঃপর বিথী খাতুনের গদখালি ইউনিয়নের বেনেয়ালি গ্রামে আব্দুল হামিদের ছেলে শিমুল হোসেনের সাথে দ্বিতীয় বিয়ে হয়। ঘটনারদিন রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে ফজিলা বেগম বেনেয়ালি গ্রামে তার সাবেক পুত্রবধু (ছেলের স্ত্রী) বিথী খাতুনকে দেখতে যান।

সাবেক বৌমাকে দেখতে যাওয়ার অপরাধে বেনেয়ালি কলাবাগান পাড়ার সিরাজুল ইসলাম ওরফে ছ্যারার নেতৃত্বে বিথী খাতুনের স্বামী শিমুল হোসেন, বেনেয়ালি গ্রামের মফিজুর ড্রাইভারের স্ত্রী রানি বেগম, তবিবর রহমানের স্ত্রী মাজেদা বেগম, আব্দুল হামিদের স্ত্রী আছিরন বেগম, পদ্মপুকুর গ্রামের ইব্রাহীম খলীলের স্ত্রী শারমিন আক্তার রুমি খাতুন, মুকুল বিশ্বাসের স্ত্রী রহিমা খাতুনসহ বেশ কয়েকজন ফজিলা বেগমের মাথার চুল কেটে দিয়ে মুখোমন্ডলে কালি লাগিয়ে দেয়। এছাড়া বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে শারীরিক ভাবে নির্যাতন করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঝিকরগাছা বাসির মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের আটকপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসি।